গুলশানের বাড়ি উচ্ছেদের ঘটনাকে নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ বলেছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। বুধবার দুপুরে তাঁর গুলশানের বাড়ি উচ্ছেদ অভিযানের সময় তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, মওদুদ আহমদ গুলশানের যে বাড়িতে বাস করে আসছেন, সেই বাড়ির বিষয়ে সর্বোচ্চ আদালতের দেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন (রিভিউ) গত রোববার পর্যবেক্ষণসহ খারিজ করে দেন আপিল বিভাগ।
এমএনজে





