জালিয়াতি করে ভুয়া মুক্তিযোদ্ধা সনদগ্রহণকারীদের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, যারা অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সাময়িক সনদ নিয়েছে সে সনদগুলো বাতিলের কাজ শেষ হলেই বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কাজে হাত দেওয়া হবে।

বুধবার দুপুরে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

জেআই