জনসভায় যোগ দিতে টাঙ্গাইল থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের যমুনা রিসোর্ট থেকে খালেদার গাড়িবহর জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়।

বিকাল ৩টায় জামালপুর জেলা স্কুল মাঠে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সংবিধানের ষোড়শ সংশোধনী ও জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলসহ বিভিন্ন দাবিতে আয়োজিত এক জনসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেবেন সাবেক এ প্রধানমন্ত্রী।

জেলার ২০ দলীয় জোট  আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করবেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার।

জনসভায় ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।

ঢাকা, এমএইচ, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম