রাজনীতিবিদ, বুদ্ধিজীবি, কূটনীতিক, সাংবাদিক ও সমাজকর্মীদের সৌজন্যে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ রমজান সোমবার বিকালে হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালের জলসা ঘরে ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির সভাপতি শেখ শওকত হোসেন নিলু। প্রধান ছিলেন এনডিএফ’র মহসচিব জননেতা আলমগীর মজুমদার।

শওকত হোসেন নিলু বলেন, নিজের ভেতরকার পাপ, তাপ ও খারাবী জ্বালিয়ে-পুড়িয়ে নিঃশেষ করে পুত-পবিত্র হওয়া এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করতে হবে এবং রাসূলের (সা:) দেখানো পথ অনুসারে চলতে হবে।

আলোচনায় অংশ্রগহণ করেন ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান এম.এ রশীদ প্রধান, তৃণমূল ন্যাপের চেয়ারম্যান পারভিন নাসের খান ভাসানী, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসন খান মজলিস, জাগো দলের চেয়াম্যান আব্দুল মালেক চৌধুরী, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের চেয়ারম্যান শেখ শহিদুজ্জামান, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল নেতা আতিকুল ইসলাম, এনপিপি’র মহাসচিব আব্দুল হাই মন্ডল, এনডিপি’র মহাসচিব আলী নূর রহমান খান সাজু, ইসলামিক পার্টির মহাসচিব মহিউদ্দিন আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।

এমআইএস