তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোশরেফা মিশুকে ছেড়ে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুপুর পৌনে ২টার দিকে বাড্ডার হোসেন মার্কেটে তোবার পোশাক কারখানারে সামনে থেকে তাকে আটক করা হয়।
ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





