জাতীয় পার্টির চেয়ারম্যানের হুসেইন মুহম্মদ এর বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে আবারো মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনি সমন্বয়কারী হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে তাকে।
শনিবার দুপুরে জাপা চেয়ারম্যানের প্রেস এ- পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞেপ্তিতে জানানো হয়, ববি এখন  তৃণমূল পর্যায় থেকে কেন্দ্রের সাথে সকল ধরণের নির্বাচনের ব্যাপারে সমন্বয়সাধনের দায়িত্ব পালন করবেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এর আগে এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন থাকা অবস্থায় অস্থায়ী মুখপাত্রের দায়িত্ব পালন পালন করেন তিনি ।
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি)//এসএইচ[/b]