ড. কামালের হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় দফা সংলাপ আজ বুধবার বেলা ১১টার কিছু পর শুরু হয়। প্রথমেই ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে স্বাগত জানান প্রধানমন্ত্রী।
এরপর গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের যে সমাবেশ হয় তার প্রশংসা করেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। ভালো সমাবেশ করায় তাদের ধন্যবাদও দেন তিনি।
পরে আগতদের ওয়েলকাম জুস, বিভিন্ন ফলের ফ্রেশ জুস, বাদাম ও চিপস দেওয়া হয়। এরপর আগত মেহমানদের জন্য প্রধানমন্ত্রী তথা গণভবনের পক্ষ থেকে হালকা নাস্তার ব্যবস্থা করা হয়।
আজকে নাস্তার তালিকায় ছিল- কিউই, ড্রাগন ফুড, আম, নুডুলস, স্যান্ডউইচ, রোল, চপ ও রায়তা। এর আগে গত ১ নভেম্বর প্রথম দফার সংলাপ অনুষ্ঠিত হয়। সেদিন ঐক্যফ্রন্ট নেতাদের জন্য ১৮ পদের খাবারের আয়োজন করা হয়।
জেড





