বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেছেন, সমৃদ্ধ দেশ গঠনে সৎ, যোগ্য, দক্ষ ও সুনাগরিক গড়ে তুলতে ছাত্রশিবির জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এই লক্ষ্যকে সামনে রেখেই শিবির কাজ করে যাচ্ছে।

আজ রোববার রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সদস্যদের মেধা যাচাই পরীক্ষা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বলেন, সবাই শুধু দিন বদলের কথা বলছে। কিন্তু মেধাহীন নৈতিকতা বা নৈতিকতাহীন মেধা কোনোটিই জাতির জন্য কল্যাণময় পরিবর্তন আনতে পারে না। যা আজ প্রমাণিত। তাই ছাত্রশিবির তাদের জনশক্তিদের মেধা ও আদর্শের ভিত্তিতে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন শাখা সভাপতি রিয়াজ উদ্দিন, সেক্রেটারি শাফিউল আলম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসাইন, ছাত্র কল্যাণ সম্পাদক ইমাম হোসাইন প্রমুখ।

উল্লেখ্য, ইসলামী ছাত্রশিবির প্রতিবছরের ন্যায় এবছরও কেন্দ্রের উদ্যেগে একযোগে সারা দেশে সদস্যদের মেধা যাচাই পরীক্ষার আয়োজন করেছে। তিন দিনব্যাপী সাথীদের মেধা যাচাই পরীক্ষা গত ২০ তারিখে শুরু হয়ে আজ ছিলো শেষ দিন। দেশের প্রতিটি মহানগরী, জেলা ও বিশ্ববিদ্যালয় শাখায় অনলাইনে একযোগে এই পরিক্ষা অনুষ্ঠিত হয়।

এআই