আগামী দু-চার বছরে নয়, যুদ্ধাপরাধীদের বিচার শেষ হতে কমপক্ষে ২০ বছর লাগবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র সফররত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ প্রসঙ্গে তিনি ৭০ বছর আগে সংঘটিত দ্বিতীয় মহাযুদ্ধের কথা উল্লেখ করে বলেন, 'এখনও মাঝে মধ্যে এই যুদ্ধের বিচারের ট্রায়াল হয়। বাংলাদেশেও যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছে। প্রধান প্রধান অভিযুক্তদের সাজাও হয়েছে। এটা আমাদের জন্য সৌভাগ্যের।'
স্থানীয় সময় শুক্রবার রাতে নিউইয়র্কের জ্যামাইকার হিলসাইড এভিনিউর তাজমহল পার্টি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এই মন্তব্য করেন।
দেশে প্রবাসীদের সম্পত্তি দখলের অভিযোগ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, 'এ ব্যাপারে সরকারের কিছু করার নেই। এটা একান্তই ব্যক্তি মালিকানার ব্যাপার।'
বিশ্বব্যাংক থেকে পেনশন পান বলে সম্প্রতি পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল যে মন্তব্য করেছেন- এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবারও বলেন, 'অনেক রাজনীতিবিদ আছেন যারা তথ্য না জেনে অনেক আবোল-তাবোল কথা বলেন। পরিকল্পনামন্ত্রীও এ ধরনের আবোল-তাবোল অনেক কথা বলেছেন। আমি যদি বিশ্বব্যাংকের পেনশন খাই এটা বিশ্বব্যাংকে খোঁজ নিলেই জানা যেত।'
মতবিনিময় সভার মূল উদ্যোক্তা ছিলেন সিলেট পৌরসভার সাবেক কমিশনার ও প্যানেল মেয়র আলহাজ ফখরুল ইসলাম খান।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সুধীজনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এর আগে মতবিনিময় সভায় প্রধান অতিথির দেওয়া বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বর্তমান সরকারের বিভিন্ন সাফল্য এবং ভবিষ্যত্ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
রাজনীতি
যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে ২০ বছর লাগবে: অর্থমন্ত্রী
আগামী দু-চার বছরে নয়, যুদ্ধাপরাধীদের বিচার শেষ হতে কমপক্ষে ২০ বছর লাগবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র সফররত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ প্রসঙ্গে তিনি ৭০ বছর আগে সংঘটিত দ্বিতীয় মহাযুদ্ধের কথা উল্লেখ করে





