'দেশের চলমান রাজনীতি' শীর্ষক এক আলোচনা সভায় আজ শুক্রবার দুপুরে আদরের তিন/চার বছর বসয়ী নাতিকে নিয়ে উপস্থিত হয়েছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ সুরঞ্জিত সেন গুপ্ত।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠির এ অনুষ্ঠানে সুরঞ্জিত নাতিকে নিয়ে উপস্থিত হওয়ায় সকলে খুব আনন্দ পেয়েছেন। তবে দাদাকে কিন্তু বেশ বেগ পেতে হয়েছে নাতি সামলাতে।

কয়েক বার নাতির উৎপাত বন্ধ করতে গিয়ে ব্যর্থ হন সিনিয়র এ রাজনীতিবিদ। প্রধান অতিথি হিসেবে দাদা সুরঞ্জিত যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন নাতি আপন সুরে গান গাইছিল। হৈ চৈ করছিল। মাঝে মাঝে দাদার হাতে থাকা মাক্রোফোনটি কেড়ে নিতে চাচ্ছিল।

আবার তার দাদার সামনে থাকা গণমাধ্যমের মাক্রোফোনগুলোর প্রতিও তার আকর্ষণ ছিল তীব্র। বক্তৃতাকালে মাঝে মধ্যে একাধারে দাদার মুখের দিকে তাকিয়ে থেকে তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছিল ক্ষুদে জিনিয়াস।

অনুষ্ঠানে নৌকা সমর্থক গোষ্ঠির সভাপতি ডা ইমদাদুল হক সেলিম ও অতিথি আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদকসহ অন্যরা সুরঞ্জিত সেনের নাতির উৎপাত আনন্দের সঙ্গে উপভোগ করেন। বলা যায় পুরো অনুষ্ঠানে অন্যের দৃষ্টি আকর্ষণে দাদার চেয়ে অনেকটাই এগিয়ে ছিল নাতি।

এসএইচ