আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান এবং দলটির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম।

আজ সন্ধ্যা থেকে নাজিম উদ্দিনের মহাখালির ডিওএইচএস এর বাসাটি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই বাসার ভেতরেই অবস্থান করছেন চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। যে কোন সময় তারা গ্রেফতার হতে পারেন বলে ধারনা করা হচ্ছে।

চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের ব্যক্তিগত সহকারি ইসরাফিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএম