নাশকতা দমনের জন্য যতটা কঠোর হওয়ার দরকার, ততটা কঠোর হবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে ড. কামাল হোসেন ও মাহমুদুর রাহমানের সাক্ষাৎ প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমি ভেবেছিলাম তারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষৎ করে এসএসসি (মাধ্যমিক) পরীক্ষার জন্য হরতাল-অবরোধ প্রত্যাহারের আহ্বান করবেন। কিন্তু তারা সে ব্যাপারে কোনো কথা বললেন না। উনিতো সব সময় হরতালের বিরুদ্ধে বলেন- কিন্তু হরতাল দিয়ে মানুষ খুন করা হচ্ছে এখন উনি কোনো কথা বললেন না।
তিনি বলেন, নাশকতার হুকুমদাতাদেরও খবর নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নাশকতা দমনের জন্য যতটা কঠোর হওয়ার দরকার, ততটা কঠোর হবো।
এমআর





