বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিষোদগার করলেন বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি মাওলানা জিয়াউল হাসান। তিনি সংবাদ সম্মেলন করে তারেকের শরীরে বাঙ্গালীর রক্ত আছে কিনা তা পরীক্ষা করার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট আয়োজিত এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাও. জিয়াউল বলেন, শেখ মুজিব বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নন কথা যে লোক বলতে পারে তিনি বাঙ্গালী হতে পারেন না।
তারেক জিয়া শেখ মুজিব সম্পর্কে যে কুরুচিপুর্ণ মন্তব্য করেছেন তাতে তিনি দেশের নাগরিকত্ব হারাবেন কিনা তা খতিয়ে দেখার জন্য আইন বিচার ও সংবিধান বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি মুফতি জোয়ায়েদ আলী, ইঞ্জিনিয়ার আ: সোবহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবুল হাসান প্রমুখ।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]