আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দেশে নির্বিচারে মানুষ হত্যা করছে বলে বিএনপির নেতারা যে অভিযোগ করেছেন- তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, কাউকে হত্যা করার জন্য রাজনীতি নয়। হরতালের নামে বিএনপি-জামায়াত মিলে অসংখ্য নিরীহ মানুষ ও পুলিশকে হত্যা করেছে। পুলিশ সদস্যদেরকে অহেতুক নির্যাতন করা হয়েছে। এটা কোন রাজনীতি হতে পারে না।
শুক্রবার রাজধানীর উত্তরায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল স্কুল মাঠে ঢাকা বিভাগীয় যুব রেডক্রিসেন্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাগর-রুনি দম্পতি হত্যাকান্ডের তদন্ত্র প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদেরকে বলেন, এ ব্যাপারে আমরা সরকারের পক্ষ থেকে সুষ্ঠ তদন্ত ও ন্যায়বিচারের চেষ্টা করছি এবং অনেকটা কাছাকাছি চলে এসেছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল ও আলোকিত বাংলাদেশ গড়ার লক্ষ্য কাজ করে যাচ্ছেন। তাই এদেশে কোন খুনি,জঙ্গিবাদী, যুদ্বাপরাধী, রাজাকারদের ঠাঁই নেই।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুত্রে জানা গেছে, ৩ দিন ব্যাপী ৫ম ঢাকা বিভাগীয় যুব রেডক্রিরসন্ট ক্যাম্প -২০১৪ ঢাকা বিভাগের ১৭টি জেলা সহ মোট ২৩ জেলার এবং রাজধানীর ২০টি স্কুল থেকে প্রায় ৬শ জন যুব সদস্য ৫ম ঢাকা বিভাগীয় যুব রেডক্রিসেন্ট ক্যাম্পে অংশ নেয়।
অনুষ্ঠানে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা: এম এস আকবর এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচচ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বি এম এম মাজহারুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
নির্বিচারে মানুষ হত্যার অভিযোগ মিথ্যা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দেশে নির্বিচারে মানুষ হত্যা করছে বলে বিএনপির নেতারা যে অভিযোগ করেছেন- তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।





