শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলের প্রধান বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার রাত আটটায় তার গুলশানের কার্যালয়ে এ বৈঠক ডাকা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন প্রেস উইং একথা জানিয়েছেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সাম্প্রতিক সময়ে বিতর্কিত বক্তব্যসহ সার্বিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
জেআই,





