বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, মানবিকবোধে উদ্বুদ্ধ বিশ্বের সকল গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই নিষ্ঠুর নির্যাতনকারী মহল ও স্বৈরশাসককে পরাস্ত করা সম্ভব।
২৬ জুন আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বানীতে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ঔপনিবেশিক শৃঙ্খল থেকে জাতিসমূহ স্বাধীনতা অর্জন করলেও আজও বিশ্বব্যাপী চলছে জাতিগত, বর্ণগত, ভাষাগত এবং ধর্ম ও সম্প্রদায়গত সংঘাত। আর এই সংঘাত ও বিরোধের কারনেই সাধারণ মানুষেরা দেশে দেশে নিষ্ঠুর স্বৈরশাসনের যাঁতাকলে পিষ্ট হয়ে নিহত ও পঙ্গুত্ব বরণ করছে। বাংলাদেশেও এখন ভয়াবহ দূঃশাসন চলছে।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পরে বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মী গুম, অপহরণ ও গুপ্তহত্যার শিকার হয়েছে।এছাড়াও মত প্রকাশের স্বাধীনতা স্তব্ধ করে দেয়ার জন্য একের পর এক সংবাদপত্র, টেলিভিশন বন্ধ করে দেয়া হয়েছে যাতে বিরোধীদের কণ্ঠ শোনা না যায়।
খালেদা জিয়া বলেন, সরকারের অগণতান্ত্রিক ও অসহিঞ্চু আচরণের প্রতিবাদ করতে গেলেই লেলিয়ে দেয়া হয় তাদের নিজস্ব পেটোয়া বাহিনী। এই সরকারের পোষ্য সন্ত্রাসীদের হাতে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ভয়াবহভাবে নির্যাতিত হচ্ছে। মানুষ আদালতের কাছেও কোন ন্যায় বিচার পাচ্ছে না। সরকার স্বীয় স্বার্থে আদালতকে ব্যবহার করছে। এদেশে এখন বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে।
ঢাকা, এমএইচ, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম)
রাজনীতি
`ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই স্বৈরশাসককে পরাস্ত করা সম্ভব'
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, মানবিকবোধে উদ্বুদ্ধ বিশ্বের সকল গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই নিষ্ঠুর নির্যাতনকারী মহল ও স্বৈরশাসককে পরাস্ত করা সম্ভব।





