[b]ঢাকা:[/b] লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমেদ বলেছেন,রক্ষীবাহিনীর মাধ্যমে দেশে জঙ্গিবাদ সৃষ্টি করা হয়েছে। বিএনপিসহ ১৮ দল জঙ্গিবাদে বিশ্বাস করে না।
বর্তমানে গণতন্ত্র বলতে দেশে কিছু নেই মন্তব্য করে তিনি বলেন,দেশে গণতন্ত্র থাকলে বর্তমান প্রধানমন্ত্রীকে ভোট জালিয়াতির কেলেঙ্কারির দায়ভার বহন করতে হত না।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ‘স্বাধীনতা সার্বভৌমত্ব ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
অলি আহমেদ বলেন, তথাকথিত নির্বাচনে জনগণ ভোট দিয়েছে মাত্র ৫ ভাগ। এই ভোটকে জালিয়াতি করে সরকার ৪০ ভাগ দেখিয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে সরকার জনগণের সাথে তামাশা করেছে বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক আমানুল্লাহ কবিরসহ অনেকে।