হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফিকে নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। বুকে ব্যথা অনুভব করায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। বিষয়টি নিশ্চিত করে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাঈনুদ্দীন রুহী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুকে ব্যথা অনুভব করায় মঙ্গলবার রাতে ওনাকে হাসপাতালে আনা হয়।

বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে ডা. ইব্রাহিমের তত্ত্বাবধানে আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান রুহী।

এসএইচ