কোনো ধরনের নাশকতা হলে বিএনপির তিস্তা অভিমুখে লংমার্চ কর্মসূচি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,'লংমার্চ করতে কোনো বাধা নেই। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে লংমার্চ করলে এবং সেখানে কোনো প্রকার নাশকতার চেষ্টা করলে তা মেনে নেয়া যায় না। প্রশাসন ও সরকার তা কঠোর হাতে প্রতিহত করবে।'
হাছান মাহমুদ বলেন,'৫ জনুয়ারির নির্বাচনের আগের সহিংসতার মতো কোনো ঘটনার পুনরাবৃত্তি হলে সরকার আরো কঠোর হবে।'
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]