বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সরকারের ভূলনীতির কারণে দেশের কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায়নি।

রোবাবর বিকালে বিএনপির নয়া পল্টনের কেন্দ্রিয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু হওয়ায় মাইক্রোবাসে নারী ধর্ষিত হয়েছে।

তিনি আরও বলেন, ঐ অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে অন্যান্য কেন্দ্রিয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএইচ/এমকে