তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া ভিলেনের ভূমিকায় দেশে আগুন সন্ত্রাস চালাচ্ছেন। তার মতো আগুন সন্ত্রাসীদের দেশ থেকে তাড়িয়ে দিলেই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবে ৭১ ফাউন্ডেশন আয়োজিত 'শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু' শীর্ষক এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির পক্ষ থেকে সহিংসতায় নিহতদের মুক্তিযোদ্ধার সম্মাননা দেয়ার বিবৃতির প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, যারা পেট্রলবোমা নিয়ে গ্রেফতার হয়েছে, মানুষের পিটুনিতে নিহত হয়েছে তাদের বীরের সম্মাননা দেয়া হলে বীরদের অপমান করা হবে, মুক্তিযুদ্ধের অপমান হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য কর্নেল (অবঃ) শওকত আলী, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ প্রমুখ।
কেএইচ





