গণতান্ত্রিক ব্যবস্থা বাদ দিয়ে দেশের কোন উন্নয়ন কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমেদ।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ব্যারিষ্টার আবদুস সালাম স্স্মৃতি সংসদ আয়োজিত ব্যারিষ্টার আবদুস সালাম তালুকদারের ১৬তম মৃত্যূবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এমাজউদ্দীন আহমেদ বলেন, যতক্ষণ পযর্ন্ত দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর না হবে ততক্ষণ পযর্ন্ত দেশের কোন উন্নয়ন কাজে আসতে পারে না।গণতন্ত্রকে বাদ দিয়ে দারিদ্র দূর করা সম্ভব নয়।

রাজনীতিকে গ্রহণযোগ্য করার জন্য উদার মনের মানুষেরা যুগে যুগে কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, আবদুস সালাম তেমনি একজন মানুষ ছিলেন, তার আদর্শকে অনূসরণ করার জন্য এ সময় তিনি তরুণ প্রজম্মের প্রতি আহ্ববান জানান।

দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘দেশে বর্তমানে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে গণতন্ত্র চিৎকার করেও বলতে পারছে না আমাকে বাঁচাও।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন বলেছেন, বর্তমান এই ভোটহীন সরকার যখন নিজেদেরকে নির্বাচিত সরকার দাবি করে তখন আবদুস সালামের আদর্শ নিয়ে এই জুলুম বাঁজ সরকারের পতন ঘটানো ছাড়া বিক্ল্প পথ আমাদের নেই।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক স্পীকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিশির সুলতানা প্রমুথ।

এমএ/এমএইচ