সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান হাবিব রুমন ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পিন্সের উপস্থিতিতে ছাত্র ফ্রন্ট জাবি সংসদের সভাপতি মাসুক হেলাল অনিক ১৩ সদস্যের এ কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটির সভাপতি হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী সুস্মিতা মরিয়ম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ দিদার।
কমিটির অন্যান্য পদে রয়েছেন- সহ সভাপতি সম্পদ অয়ন মারান্ডী, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান (শোভন), দপ্তর সম্পাদক নিশাত তাসনিম (জুঁই), অর্থ সম্পাদক সুমাইয়া ফেরদৌস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমাইয়া আরেফিন (শিশির), পাঠাগার সম্পাদক রেজিনা আহমেদ (স্বর্ণা), স্কুল বিষয়ক সম্পাদক কামরুন্নাহার শারমিন, সহ-সম্পাদক শাহাদাত নোমান।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন-আব্দুল কাইয়ুম, মো: তানজিরুল ইসলাম (রিফাত), জাহিদুল জাহিদ। এর আগে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি সংসদের সর্বশেষ কমিটি ঘোষণা হয়েছিল ২০১৪ সালে।
জাহিদ/এএস





