বাংলাদেশ আজ আগ্রাসনের কবলে পড়েছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি আপনাদের কাছে খালেদা জিয়ার বার্তা নিয়ে এসেছি। দেশকে ও দেশের মানুষকে বাঁচাতে হবে।খালেদা জিয়ার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন করলে তিস্তাসহ অভিন্ন সকল নদীর পানি ন্যায্য হিস্যা আদায় করতে পারবো।
মঙ্গলবার বিকালে বিএনপির লংমার্চ কর্মসূচি নিয়ে বগুড়ার মাটি ঢালী মোড়ে ৪র্থ দফায় অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দুর্ভাগ্যের বিষয় হলো- প্রতিবেশী ভারত প্রতিটি নদীতে বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করে নিয়ে যাচ্ছে। যার একমাত্র কারণ এই নতজানু ক্ষমতাসীন সরকার ভারতের সাথে নিজ দেশের স্বার্থে দরকষাকষি করতে পারছে না। অথচ তিস্তার পানি আমাদের ন্যায্য অধিকার।
মির্জা ফখরুল বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকারকে দিয়ে দেশে কল্যাণকর কিছুই হবে না। তাই অবিলম্বে দ্রুত নির্বাচন দিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠা করে নিজ দেশ ও জনগণের স্বার্থ সুরক্ষা করতে হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন চানের সভাপতিত্বে পথ সভায় আরও উপস্থিত ছিলেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান, আব্দুল্লাহ আল নোমান বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চেীধূরী আবেদ প্রমুখ।
এর আগে মঙ্গলবার সকাল ৯টায় রাজধানী উত্তরার আমির কমপ্লেক্সের সামনে থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে লংমার্চ।
এরপর সকাল সোয়া ১০ টায় গাজীপুরের কালিয়াকৈরে ও সাড়ে ১১ টায় টাঙ্গাইলের এলেঙ্গায় বাইপাস মোড়ে ও দুপুর সাড়ে ১২টায় সিরাজগঞ্জের কডডার মোড়ে পথসভা করে।
[b]ঢাকা, এমএইচ ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর [/b]
রাজনীতি
‘দুর্বার গণআন্দোলনেই পানির ন্যায্য হিস্যা আদায় হবে’
বাংলাদেশ আজ আগ্রাসনের কবলে পড়েছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি আপনাদের কাছে খালেদা জিয়ার বার্তা নিয়ে এসেছি। দেশকে ও





