আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। নিন্দা জানিয়ে দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, “প্রধানমন্ত্রী কঠোর হবেন বলে হুঁশিয়ারী দেয়ার পরে তার সহচরদের হাত-পা কাটার বক্তব্য প্রমাণ করে (প্রধানমন্ত্রী) কঠোর হলে আন্দোলনকারীদের পরিণতি কী হবে। আমরা জানতে চাই, হাত-পা কেটে দেয়ার পরে আন্দোলন হলে তখন কি হবে?।”
সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এক কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, “আন্দোলন স্তদ্ধ করতে এ ধরনের হুমকি দেয়া হচ্ছে। হুমকিদাতারা হয়তো ভুলে গেছেন, এর পরিণতি হয় দেশ থেকে পালিয়ে যাওয়া নয়তো জনগণের সামনে বিচারের মুখোমুখি হওয়া।
তিনি আরও বলেন, “হাত পা কাটার কথা বলা হচ্ছে। এরপর আন্দোলন হলে তখন কি হবে?। তখন হয়তো প্রাণনাশের হুমকি দেয়া হবে। কিন্তু তাতে লাভ হবে না।”
রিজভী বলেন, “আমরা জানতে পেরেছি গত উপজেলা নির্বাচনগুলোতে যেসব প্রিজাইডিং অফিসাররা দায়িত্ব পালন করেছেন বাকি নির্বাচনগুলোতে সেসব কর্মকর্তাদের রাখা হবে না। আগের নির্বাচনগুলোতে সরকার নানা ষড়যন্ত্র করলেও ফলাফল নিজেদের পক্ষে নিতে পারেনি। তাই এখন তারা পুরো টিম পরিবর্তন করার চেষ্টা করছে।”
আওয়ামী লীগ বাকি নির্বাচনে সবগুলো উপজেলা গ্রাস করতে চায় বলেও দাবি করেন তিনি।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদের দেয়া এক বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, “জঙ্গিবাদের টার্ম হলো আওয়ামী বুদ্ধিজীবীদের। সরকার একবার বলছে তারা জঙ্গি নির্মূল করেছে। এখন তাহলে কিভাবে জঙ্গির উত্থান হলো। আসল কথা হলো জঙ্গির উৎস, চর্চা ও উৎপাদন ক্ষেত্র হলো বর্তমান শাসকদল। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগে সার্বিকভাবে সুযোগ পেলে জঙ্গিদের সঙ্গে কাদের সম্পর্ক তার জবাব দিবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, মো. শাহজাহান, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামিম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
হাত-পা কেটে দেয়ার পরে আন্দোলন হলে কি হবে?
আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। নিন্দা জানিয়ে দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, “প্রধানমন্ত্রী কঠোর হবেন বলে হুঁশিয়ারী দেয়ার পরে তার সহচরদের হাত-পা কাটার বক্তব্য প্রমাণ করে





