বুধবার (২২ অক্টোবর) রাতে ঢাকা-৪ সংসদীয় এলাকার শহীদ নগরে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ জয়নুল আবেদীন বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কোনো ব্যক্তি বা দলীয় মতবাদে রাষ্ট্র পরিচালিত হবে না; রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহর আইনে। তবেই সমাজ থেকে অন্যায়, অনাচার ও অপকর্ম দূর হয়ে একটি আলোকিত সমাজ গঠিত হবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী সুখি-সমৃদ্ধ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায়, ইনসাফ ও ন্যায় বিচারের বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। মানুষের অধিকার প্রতিষ্ঠা করে বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চায়। দলমত, ধর্ম, বর্ণ, জাতি-গোষ্ঠীর ভিত্তিতে নয়, রাষ্ট্রের কাছে সকলেই নাগরিক হিসেবে সমান মর্যাদা ও অধিকার লাভ করবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো বৈষম্য থাকবে না।

তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামীতে সন্ত্রাস-চাঁদাবাজ নেই; দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ দমনে জামায়াত বদ্ধপরিকর। সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং সাবেক সেক্রেটারি শহীদ আলী আহসান মুজাহিদ তিনটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। তাদের দায়িত্বকালে কোনো দুর্নীতি ধরা পড়েনি। এক-এগারোর সরকার অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও জামায়াতের কোনো নেতাকর্মীর এক পয়সা দুর্নীতির প্রমাণ করতে পারেনি।

অপরদিকে, অন্যান্য দলের নেতা থেকে শুরু করে তৃণমূলের সাধারণ কর্মীরাও দুর্নীতিতে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। কিছু নেতা দেশে থেকে পালিয়ে বিদেশে বিলাসী জীবনযাপন করেছেন। দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসী নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত নেতৃত্বকে নির্বাচিত করতে হবে।

তিনি স্থানীয়দের সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, জনগণ সুযোগ দিলে অবহেলিত ঢাকা-৪ সংসদীয় এলাকা আধুনিক ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে।

এছাড়া, শ্যামপুর পশ্চিম থানা আমীর মাওলানা আব্দুর রব ফারুকী’র সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. আসাদুল্লাহ্ শেখের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এদিকে ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ হাজী মো. এনায়েত উল্লাহ’র উদ্যোগে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে অটোরিকশা বিতরণ করা হয়েছে। বুধবার রাতে গণসংযোগ শেষে অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে অটোরিকশা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর উত্তর থানা আমীর মাওলানা নাজমুল হক, থানা সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানসহ থানা কর্মপরিষদ ও ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এনএইচ