গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলা দেশি-বিদেশি চক্রান্তকারীদের পরিকল্পনারই অংশ বলে অভিযোগ করেছেন ন্যাশনালিষ্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)।

শনিবার এনডিএফের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু ও মহাসচিব আলমগীর মজুমদারের যৌথ বিবৃতিতে এ অভিযোগ করে দলটি।

বিবৃতিতে জানানো হয়, গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলাকে বাংলাদেশকে অকার্যকর ও ব্যার্থ রাষ্ট্র বানিয়ে ঘোলাপানিতে মাছ শিকারীদের চক্রান্ত চলছে।

দেশের বৃহত্তর স্বার্থে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলে সকল দেশপ্রেমিক জনগণকে রুখে দাঁড়াবার আহ্বান জানায় দলটি।

রেস্তোরাঁর এ হামলাকে স্বার্থক ও সফলভাবে সমাপ্ত করায় ভূমিকা রাখার জন্য সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, র‌্যাব, সোয়াত ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অভিনন্দন জানান।

বিবৃতিতে নেতারা এ হামলার প্রেক্ষিতে পুলিশ কর্মকর্তাসহ যে সকল নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছেন তাদের জন্যে শোক জ্ঞাপন ও সমবেদনা জানান।

এফএফ