শনিবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছোড়েন। এসময় তাদের ধাওয়া দিলে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলে থাকা পুলিশ তাকে গাড়িতে নিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। তাকে আমরা সেভ করেছি।

তাকে গ্রেফতার দেখানো হবে কি না- এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, এ বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে।

এনএইচ