বেগম খালেদা জিয়া যদি আইনের ব্যত্যয় ঘটান, তাহলে আইনে যা আছে তাই হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, বিএনপি নেতৃবৃন্দকে সর্বোচ্চ সুযোগ দেওয়া হয়েছে, যাতে তারা আইনী প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়ে তাদের আবেদন-নিবেদন করতে পারেন। তবে এর ব্যত্যয় হলে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারকেও কঠোর হতে হবে।

আজ দুপুরে সাভারের আশুলিয়ার নরসিংহপুরে রাফেতুন নেসা মেমোরিয়াল হাসপাতাল ও নিউ ঢাকা ইনষ্টিটিউট অব টেকনোলজি’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কামাল বলেন, বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনের শাসনের মাধ্যমেই বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচারও সম্পন্ন করা হয়েছে।

ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, ডা. এনামুর রহমান, ডা. আকরাম এবং শাখাওয়াত উল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এসএইচ