গাইবান্ধায় নাশকতা মামলায় জামায়াতের এককর্মীসহ অন্যান্য মামলায় ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলার সদর উপজেলাসহ ছয় উপজেলার বিভিন্ন স্থানে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর আবদুর রশিদ সাংবাদিকদের জানান, নাশকতার মামলায় সুন্দরগঞ্জ থানায় জামায়াতের একজন গ্রেফতার রয়েছেন। এ ছাড়া গ্রেফতারি পরোয়ানা, চুরি, ছিনতাই, মারপিট, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক মামলায় অন্যান্য থানা থেকে আরও ৩০জনকে গ্রেফতার করা হয়।

জেলা অতিক্তি পুলিশ সুপার মো. ফারুক সাংবাদিকদের জানান, গ্রেফতার জামায়াতকর্মীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতা মামলা রয়েছে। গ্রেফতারদের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুওে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এমএ