পুলিশি প্রহরায় বাসভবনে না গিয়ে গুলশান কার্যালয়ে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া।
শনিবার রাত ১টার দিকে এ সিদ্ধান্ত নেন তিনি।
এদিকে খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জনান, ৫ জানুয়ারির সমাবেশ সফল করার আহবান জানিয়েছেন খালেদা জিয়া।
এর আগে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন খালেদা জিয়া।
শনিবার রাত পৌনে ১২ টার দিকে গুলশান কার্যালয় হতে বের হতে বাধার সম্মুখীন হন ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া। ৩০ মিনিট গাড়িতে অপেক্ষা করার পর তিনি গাড়ি থেকে নেমে আবারো কার্যালয়ে প্রবেশ করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত খালেদা জিয়া কার্যালয়ের দ্বিতীয় তলায় নিজ অফিসে আছেন। রাত সোয়া একটার দিকে খালেদা জিয়ার বাসার ব্যাক্তিগত কর্মীরা গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।
বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়া যদি বাসায় যেতে চান তবে তাকে পুলিশি প্রহরায় বাসায় পৌঁছে দেয়া হবে। তবে ৫ জানুয়ারি তিনি বের হতে পরবেন না বলে সন্দেহ করা হচ্ছে।
তাই খালেদা জিয়া গুলশান কার্যালয়ে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এএইচ





