বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জে. (অব) আ স ম হান্নান শাহ কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বিকেল ৩টার পরে।
মঙ্গলবার হান্নান শাহ’র ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান জানান, মুক্তিনামার সব কাগজপত্র তৈরি হয়ে গেছে। বিকেল নাগাদ তিনি মুক্তি পেতে পারেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার আব্দুর রাজ্জাক জানান, হান্নান শাহ’র কাগজপত্র এখনো পৌঁছেনি। আইনি আনুষ্ঠানিকতা শেষ হলে বিকেলে মুক্তি পেতে পারেন।
[b]ঢাকা, ২৮ জানুয়ারি (টাইম নিউজ বিডি.কম)//এএইচ[/b]