'বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস-লুণ্ঠিত মানবতা' শীর্ষক এক চিত্র প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ। ১৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় জাতীয় যাদুঘর মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞিপ্তিতে গণমাধ্যমে এ তথ্য জানান।

উক্ত চিত্র প্রদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ. টি ইমাম।

এমআর/কেএইচ