জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি ও কল্যাণের জন্য সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রার্থনা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, জাতীয় স্বার্থে তার বেঁচে থাকা প্রয়োজন।
গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, সমগ্র জীবন তিনি পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনের সুমহান বাণী সারা বিশ্বে প্রচার করেছেন। রাজনৈতিক দল ও মতের ঊর্ধ্বে তার বয়ান দেশের কোটি কোটি মানুষের হৃদয়কে উদ্বেলিত করেছে। এটা এক বিরল ঘটনা যে, আল্লামা সাঈদীর সমাবেশগুলোতে অগণিত মুসলিম ধর্মাবলম্বীদের পাশাপাশি বিপুল হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষও অংশ নিতেন। আমার প্রার্থনা এ রকম একজন উঁচু মাপের ধর্মীয় নেতা বাগ্মী ও চিন্তাবিদ যেন রাজনৈতিক সিদ্ধান্ত ও প্রতিহিংসার শিকার না হয়।
তিনি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জাতীয় সম্পদ বলে উল্লেখ করে বলেন, কওমের স্বার্থে তার বেঁচে থাকা ও মুক্তিলাভ করা প্রয়োজন। আল্লাহ আমাদের সহায়ক হউন। বিজ্ঞপ্তি।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]