আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,“সাংবাদিক ভায়েরা আমি যা বলি সেটাই হেড লাইন করেন। আমি বলছি কেউ নির্বাচনে আসুক বা নাআসুক আগামী সংসদ নির্বাচন জননেত্রী শেখ হাসিনার অধীনেই হবে। আওয়ামী লীগ যে কোন মূলে ক্ষমতায় আসবে। বিএনপি নির্বাচনে আসলেই কি আর না আসলেই কী? আগামী নিবার্চন হবে মহাজোট সরকারের পরিচালনাধীন। ”
আজ (বুধবার) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জঙ্গীবাদ বিরোধী এক সেমিনার আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, “২০০১ থেকে ২০০৬ প্রর্যন্ত বিএনপি সরকার দেশের জন্য কিছুই করে নাই। আমরা অনেক কষ্ট করে ক্ষমতায় এসেছি। আমরা আসার ৭ বছর পরে ভারতের সাথে আমাদের ৩৫ চুক্তি হয়েছে। যে গুলি হওয়ার কথা ছিল বিএনপি জামায়াত সরকারের আমলে। বিএনপি জামায়াত সরকার দেশের জন্য কাজতো দূরের কথা দেশকে নিয়ে তারা কখনও ভাবেনা। বর্তমান বাংলাদেশ অনেক শক্তিশালি আমরা ভুটানের সাথে ৫ টি চুক্তি করেছি। আওয়ামী লীগ দেশকে নিয়ে ভাবে এবং দেশের জন্য কাজ করে।”
জঙ্গিবাদ নিয়ে নাসিম বলেন, “বর্তমান বাংলাদেশ এক কঠিন পরিস্থিতি অতিক্রম করছে। একদিকে জঙ্গীবাদের বিরুদ্বে চলছে জঙ্গিবাদ বিরোধী যুদ্ধ। জঙ্গিবাদ মুক্ত করে নিরাপদ শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করব। যুদ্বাপরাধীদের বিচারও চলছে। সামরিক শাসকদের চাপিয়ে দেয়া আবর্জনা পরিষ্কার করেমুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে ।
আরেকদিকে অনুন্নয়নের গন্ডি ভেদকরে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়ক পরিচালিত করা ও বিশ্বের বুকে বাংলাদেশকে আত্মনির্ভরশীল মর্যাদাবান রাষ্ট হিসেবে প্রতিষ্ঠার জন্য চলছে উন্নয়নের যুদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল মহাজোট সরকার এই যুদ্ধ নিজ দায়িত্বে পরিচালনা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী জীবনের ঝুঁকি নিয়ে আপসহীনভাবে এই দুই যুদ্বের নেতৃত্ব দিচ্ছেন।”
স্বাস্থ্য মন্ত্রী নাছিম আগামী সংসদ নির্বাচন কে নিয়ে বলেন , “আমি বলছি আগামী নির্বাচন আওয়ামী লীগের আধীনে হবেই তাতে কেউ নির্বাচনে আসুব বা না আসুক আমরা মহাজোট সরকারের নেতৃত্বে আবারও সরকার গঠন করব। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদকে উল্লেখ করে বলেন ,জাসদ জঙ্গিবাদ বিরোধী যুদ্ধ থেকে শুরু করে সকল উন্নয়নের সাথে মহাজোট সরকারের পাশে থাকায় মহাজোটের পক্ষ থেকে জাসদের সকল নেতাকর্মীদের কে ধন্যবাদ জানায়।”
অন্যদিকে জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার সভাপতির বক্তব্যে বলেন, আমরা বিএনপি জামায়াতকে বলেছি যে আগামী সংসদ নির্বাচনে যেতে হলে,স্বাধীনতার ঘোষনা কে মানতে হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতীর জনক মানতে হবে, ২৫ শে কালো রাত কে মানতে হবে, মুক্তিযোদ্বার চেতনার ৪ নীতি মালাকে মানতে হবে।
আর এই সকল বিষয় না মানলে, আগামী নির্বাচনে বিএনপি জামায়াতকে অংশ গ্রহণ করতে দেওয়া হবেনা।
তথ্য মন্ত্রী জাসদ কে উল্লেখ করে বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ বর্তমান জঙ্গিবাদ বিরোধী যুদ্ধ ও উন্নয়ন এই দুই যুদ্ধকে বিজয়ের পথে পরিচালিত করতে ১৪ দল ও মহাজোট ছাতার নীচে দলবাজ-দখলবাজী দুর্নীতি- অন্তঃকলহ প্রশ্রয় না দিয়ে এবং এ সকল অপকর্ম ও অরাজনৈতিক কর্মকান্ডের হোতাদের বিরুদ্বে সোচ্চার থাকা এবং দুই যুদ্ধে নেতৃত্বদানকারী জননেত্রী শেখ হাসিনাকে সহায়তাদানের জন্য ১৪ দলকে জোটগতভাবে সরকারসংসদ এবং রাজনৈতিক যুদ্ধে ময়দানে আরো কার্যকর ভূমিকায় অবর্তীণ হবার জন্য উদাত্ত আহ্বান জানান তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে এবং জাসদের সাধারন সম্পাদক শিরিনা আক্তারের পরিচালনায় এই সেমিনার আলোচনা শুরু হয়।সেমিনারে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু (সভাপতি জাসদ), জাসদের সাধারন সম্পাদক শিরিনা আক্তার, যুগ্ন সাধারন সম্পাদক দ্বিলীপ বড়ুয়া,সাবেক এমপি শাহ জিকরুল ইসলাম,হাবিবুর রহমান শওকত প্রমুখ অনেকে সেমিনারে বক্তব্য রাখেন।
মেহেদী হাসান খাজা/এমবি





