তনু হত্যার বিচার ও আসামীদের গ্রেফতার ত্বরান্বিত করুন এক বিবৃতিতে বলেন বাংলাদেশ শান্তির দলের কেন্দ্রীয় চেয়ারম্যান, সাবেক জজ, এড. সৈয়দ আবদুল্লাহ সহিদ।
বিবৃতিতে বলেন যে, কুমিল্লার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্রী তনু হত্যাসহ ক্রমবর্ধমান হারে ইদানিংকালে সংঘটিত সকল নারী ও শিশু ধর্ষণ ও হত্যায় দেশ ও জাতিকে আজ এক গভীর উদ্বেগ, উৎকন্ঠা ও নিরাপত্তাহীনতায় পতিত করেছে।
যাহা ৩০ লাখ শহীদের পবিত্র রক্তের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতার সকল আশা ও প্রাপ্তিকে ম্লান ও ভূলুন্ঠিত করেছে। এরূপ দুস্কর্মের প্রতিরোধ ও প্রতিহত করার প্রধান দায়িত্ব ও কর্তব্য সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর বর্তায়।
জনগণ ভোট দিয়ে সরকার গড়ে সেক্ষেত্রে সরকারের দায়িত্ব জনগণকে সুখ-শান্তিতে রাখা এবং জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা প্রদান করা। এ বিষয়ে শান্তির দলের চেয়ারম্যান সরকারকে দায়িত্ব পালনে যথাযথ তৎপরতা ও কার্যক্রম পরিচালনা করে সরকারের দক্ষতা ও আন্তরিকতার পরিচয়দানের আহ্বান জানান।
শান্তির দলের চেয়ারম্যান এড. আবদুল্লাহ সহিদ অনতিবিলম্বে তনু হত্যার আসামীদের গ্রেফতার ও বিচার ত্বরান্বিত করার জন্য সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
এমবি





