বর্তমান সরকার প্রতিবেশী একটি দেশের লাইফ সাপোর্ট নিয়ে টিকে আছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, লাইফ সাপোর্টের সরকার বেশিদিন টিকবে না।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত স্বদেশ জাগরণ পরিষদের ‘গণহত্যা, গণগুম, গণমামলা, গণগ্রেফতার এবং উপজেলা নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমার মতে আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপিসহ ১৯ দলীয় জোটের অংশ নেওয়াটা যৌক্তিক ছিল না। কারণ এই উপজেলা নির্বাচনে সরকার তাদের ৯৯ ভাগ দলীয় সমর্থকদের বিজয়ী করতে সব রকমের চেষ্ঠা করছে। আর এর মাধ্যমে দখলদারী এই সরকার প্রমাণ করতে চায় জনগণ তাদের সঙ্গে আছে।
সিইসি রকিব উদ্দীনকে গৃহভৃত্যের চেয়ে অধম মন্তব্য করে তিনি বলেন, যে রকিব উদ্দীন ৫ শতাংশকে ৩৯ শতাংশে পরিণত করতে পারে তাদের দিয়ে সব কিছুই সম্ভব।
নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রেখে গয়েশ্বর বলেন, সরকারের মন্ত্রীরা যখন বলে আওয়ামী লীগের সমর্থকদের ভোট না দিলে এলাকার উন্নয়ন হবে না তখন তারা কি করেন? এর মধ্য দিয়ে কি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে না?
গুম-হত্যা বিষয়ে সরকারের কড়া সমালোচনা করে গয়েশ্বর বলেন, অনেকেই বলেন সরকারের মুখোশ উন্মোচনের জন্য নির্বাচনে অংশ নেওয়া উচিত। আমি বলব, সরকার তো এখন বিবস্ত্র। যাদের লজ্জা নেই তাদের আবার মুখোশ উন্মোচন করে কী হবে?
৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন করার মধ্য দিয়ে যদি কেউ নিজেদের সফল মনে করেন, তা হলে তারা বোকার স্বর্গে বসবাস করছেন।
১০ ট্রাক অস্ত্র মামলার রায় প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, একটি বিশেষ দেশকে খুশি করতেই এই রায় দেয়া হয়েছে। না হলে সরকার পক্ষের আইনজীবী চাইলেন যাবজ্জীবন আর বিচারক উৎসাহিত হয়ে গণফাঁসির রায় দিয়ে দিলেন।
এই রায়ের মাধ্যমে প্রমাণিত হল বাংলাদেশের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ কোথায় দাড়িয়ে?
সংগঠনের সভাপতি কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, যুবদলের সিনিয়র সদস্য আব্দুস সালাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান ও আবু নাসের রহমত উল্লাহসহ অনেকে।
[b]ঢাকা, এমএইচ,১৪ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
লাইফ সাপোর্টের সরকার বেশিদিন টিকবে না: গয়েশ্বর
বর্তমান সরকার প্রতিবেশী একটি দেশের লাইফ সাপোর্ট নিয়ে টিকে আছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, লাইফ সাপোর্টের সরকার বেশিদিন টিকবে না। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত স্বদেশ জাগরণ পরিষদের ‘গণহত্যা, গণগুম, গণমামলা, গণগ্রেফতার এবং উপজেলা নির্বাচন’ শীর্ষক এক





