বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও ফাতেহা পাঠ করবেন দলের নেতৃবৃন্দ।
এছাড়া ওইদিন বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি‘র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য ঢাকা মহানগর বিএনপি‘র আওতাধীন সকল থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





