খাগড়াছড়ির নাইক্ষ্যংছড়ি উপজেলার দোঝোড়ি উপজেলার তোলাতলি এলাকায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন যুবলীগের এক নেতা। ছোট ভাই স্থানীয় যুবদলের নেতা। তাদের বাবার নাম মোহাম্মদ আলী।
বৃহস্পতিবার সন্ধ্যায় এই খুনের ঘটনা ঘটে।
জানা যায়, গত উপজেলা নির্বাচন নিয়ে যুবদলের নেতা আয়াজ উদ্দিন(২২) ও তার ভাই যুবলীগের নেতা শহীদুল্লাহর(২৬) মধ্যে ঝগড়ার সূত্রপাত। একপর্যাায়ে উত্তেজিত হয়ে আয়াজ ধারালো অস্ত্র দিয়ে কোপান শহীদুল্লাহকে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “তারা দুজন আপন ভাই। তবে দুজন দুই দল করেন। রাজনৈতিক কারণে এ হত্যাকাণ্ড হয়েছে।”
নিহত শহীদুল্লাহর লাশ মর্গে পাঠানো হয়েছে। তবে আয়াজকে এখনো গ্রেফতার করা যায়নি।
[b]ঢাকা, ১১ এপ্রিল,(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]





