সকল জল্পনা কল্পনা শেষে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক শেষ হয়েছে।
রোববার বিকাল ৪টা ৫০ মিনিটে এ বৈঠক শেষ হয়।
এর আগে ২টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের উদ্দেশে আসেন।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে থাকছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও মঈন খাঁন, চেয়ারপাসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও উপদেষ্টা রিয়াজ রহমান।
বাংলাদেশে গত বছরের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে অনুষ্ঠিত মোদি-খালেদা বৈঠকের দিকে এখন সবার চোখ।
সূত্র জানায়, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে বৃহৎ প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী মোদির সহায়তা চাইতে পারে বিএনপি।
এমএইচ





