রাজধানীর ফার্মগেট তেজকুনি পাড়া কমলীলতা মার্কেট থেকে ৪র্থ দিনের মতো প্রচারণা শুরু করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
আজ সোমবার বেলা ১১টা ২০ মিনিটে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা শুরু করেন তিনি। এসময় হাজার হাজার মানুষ তাবিথ আউয়ালের সমর্থনে রাস্তায় নেমে আসেন। বিভিন্ন ব্যবসা ও বিপণী কেন্দ্র থেকে মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানান বিএনপির মেয়র প্রার্থীকে।
তিনি বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আমরা সবাইকে নিয়ে এসব ষড়যন্ত্র মোকাবেলা করব। জনগণ জেগে উঠেছে। ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জনগণের বিজয় হবে।
সোমবার চতুর্থ দিনের মত নির্বাচনীয় প্রচারে অংশ নিয়ে এসব কথা বলেন তাবিথ আউয়াল। সকালে রাজধানীর ফার্মগেট তেজকুনিপাড়া কলমিলতা মার্কেট থেকে প্রচার শুরু করেন তিনি।
এ সময় সহস্রাধিক নেতাকর্মী তাবিথ আউয়ালের সমর্থনে রাস্তায় নেমে আসে। বিভিন্ন ব্যবসা ও বিপণী কেন্দ্র থেকে মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানান বিএনপির এই মেয়র প্রার্থীকে।
গণসংযোগে অংশ নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, সমাজবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি বজলুল বাসিত আঞ্জু, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমান মোসাব্বির প্রমুখ।
এছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গণসংযোগে রয়েছেন। এর আগে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন তাবিথ।
এএস





