যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ৫ জানুয়ারি নির্বাচনের পর থেকে যতগুলো খুন হয়েছেন প্রতিটি খুনের নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাতে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্ব।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে  এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের কার মিথ্যা মামলা প্রত্যাহার  ও সকল রাজন্দীদের মুক্তি দাবিতে জাতীয়তাবাদী যুবদল এ সমাবেশের আয়োজন করে।
তিনি বলেন,‘ আমরা অনেক কিছু করতে পারিনি, সেই ব্যর্থতা আমাদের। কমান্ডার হিসেবে খালেদা জিয়া সঠিক আছেন। কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারেনি।
যুবদলসহ নেতাকর্মীদের বাড়িতে হামলা করা হয়েছে উল্লেখ করে আলাল বলেন,‘নেতাকর্মীদের বাড়িতে হামলার দায়দায়িত্ব শেখ হাসিনার। কারণ স্বরাষ্ট্র মন্ত্রালয়ের দায়িত্ব এখন তার কাছে।  
তিনি বলেন, রাজনীতি করতে হলে নির্যাতন সহ্য করতে হবে। এটাই মাথায় রেখে আন্দোলন চালিয়ে যেতে হবে। দীর্ঘদিন পর আমি শারীরিকভাবে উপস্থিত হয়েছি। আগামীকাল একটি মামলার শুনানি আছে তারপরও খুব কষ্ট করে এখানে এসেছি।
সমাবেশে  প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসিচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ত্ব করেন যুবদলের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল সালাম। বক্তব্য দেন-সংগঠনের কেন্দ্রীয় নেতারাসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যুবদল নেতারা।
[b]ঢাকা,এমএইচ,২ ফেব্রুয়ারি(টাইম নিউজবিডি.কম)//এসএইচ[/b]