জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদকে পঙ্গু করে দেয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
মাসুদকে আরও চার দিন রিমান্ডে নেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাকে রাজনৈতিকভাবে হয়রাণীর হীন উদ্দেশ্যেই গ্রেফতার করা হয়েছে।
ডা: শফিকুর রহমান বলেন, তাকে ইতোপূর্বে ৬ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ সাংঘাতিকভাবে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার-নির্যাতন চালিয়েছে। পুলিশের নির্যাতনের ফলে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি উঠে দাঁড়াতে পারছেন না। পুলিশ তাকে রিমান্ডে নির্যাতন চালিয়ে মানবাধিকার লংঘন করেছে।
মাসুদের ওপর সরকার অমানসিক নির্যাতন চালাচ্ছে মন্তব্য করে এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশী ও আন্তর্জাতিক সকল মানবাধিকার সংস্থা এবং দেশবাসীর প্রতি আমি আহবান জানান জামায়াতের এই নেতা।
ড. মাসুদকে অবিলম্বে মুক্তি দেয়র জন্য সরকারের প্রতিও আহবান জানান তিনি।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





