আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার ষড়যন্ত্র এবং প্রহসনের দণ্ডাদেশ বাতিল ও অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবীতে ডাকা বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যার হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহনগরী।
কৃষি মার্কেট এলাকায় মিছিল ও সমাবেশ করে মোহাম্মদপুর ও আদাবর থানা জামায়াতে ইসলামী। মিছিলটি কৃষি মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত আমীর ডা. শফিউর রহমান, জামায়াত নেতা নূরুল ইসলাম, আজিজুল হক, শেখ আব্দুর রহীম, তাজ উদ্দীন, আমির হোসেন, কাজী আখেরুজ্জামান, কামাল আখতার কোরাইশী, ইমরান হাসান তারিফ ও আব্দুল হান্নান প্রমূখ।
হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী মিরপুর জোন। মিছিলটি কাজীপাড়া থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন মহানগরীর মজলিশে শুরা সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ ও সোলাইমন হোসেন ও রূপনগর থানা আমীর নাসির উদ্দীন ও স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ।
হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী হাজারীবাগ থানা শাখা। মিছিলটি বাংলা সড়ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রায়ের বাজারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা আমীর শেখ শরীফ উদ্দীন আহমদ, সেক্রেটারি আব্দুল বারী আকন্দ, জামায়াত নেতা হারিস উদ্দীন, সাইফুল ইসলাম, মামুনুর রশীদ, নূর মোহাম্মদ মন্ডল, ছাত্র নেতা তুহিন ও সোহেল প্রমূখ।
হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী পল্টন থানা শাখা। মিছিলটি শান্তিনগর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, জামায়াত নেতা আলমগীর হোসাইন, নূরুন্নবী ফয়সাল, বেলাল হোসেন, ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান ও রাসেল আমীন প্রমূখ।
হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী রমনা থানা শাখা।মিছিলটি মগবাজার চৌরাস্তা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতা আতাউর রহমান সরকার, শিবিরের রমনা থানা সভাপতি সাইয়্যেদ জোবায়ের, কলেজ সভাপতি ফজলুল হক, জামায়াত নেতা সুলতান মাহমুদ, আব্দুস সাত্তার ও সাবেক ছাত্র নেতা আরিফ বিল্লাহ প্রমূখ।
কাওলাবাজার এলাকায় মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বিমানবন্দর থানা শাখা। মিছিলটি কাওলাবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা আমীর মাওলান মুহিব্বুল্লাহ, সেক্রেটারি ইব্রাহিম খলিল, জামায়াত নেতা মকবুল আহমদ, আলফাজ উদ্দীন ভূঁইয়া, এনামূল হক শিপন, আব্দুর রহিম সাব্বির ও ছাত্র নেতা মনোয়ার হোসেন প্রমূখ।
ধোলাইখাল এলাকায় মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী সূত্রাপুর থানা শাখা। মিছিলটি ধোলাইখাল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতা মিয়া মোহাম্মদ শোয়েব, আব্দুল কুদ্দুস মিয়াজী, মাওলানা নাইমূল ইসলাম, আব্দুল লতিফ, মিজানুর রহমান ও ছাত্র নেতা আব্দুল হামিদ প্রমূখ।
হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানা শাখা।মিছিলটি আজমপুর থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা সেক্রেটারি বেলায়েত হোসেন সুজা, জামায়াত নেতা আব্দুল কাদিম খান, আমিমূল ইহসান ও ছাত্রনেতা জোবায়ের প্রমূখ।
এছাড়া হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানা শাখা।মিছিলটি আধুনিক মেডিক্যাল কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোঁনারগাঁ চৌরাস্তায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা সেক্রেটারি রুকন উদ্দীন, জামায়াত নেতা সলিমূল্লাহ, মেহেদী হাসান ও মহাবুব প্রমূখ।
[b]ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// জেআই[/b]
রাজনীতি
হরতাল সমর্থনে রাজধানীতে জামায়াতের মিছিল
আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার ষড়যন্ত্র এবং প্রহসনের দণ্ডাদেশ বাতিল ও অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবীতে ডাকা বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যার হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহনগরী।





