ভুল শোধরানোর অংশ হিসেবে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
আজ রোববার রাজধানীর জাতীয় জাদুঘরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে হানিফ আরো বলেন, আওয়ামী লীগ ভুল করে নাই, ভুল সিদ্ধান্তও নেয়নি। আওয়ামী লীগ ভুল শোধরানোর জন্য সঠিক সিদ্ধান্তের পথে আছে।
জিয়াউর রহমানকে স্বাধীনতার পদক দেওয়া হয়েছিল। কী কারণে? কোন কারণে জিয়াউর রহমান স্বাধীনতা পদক পেতে পারেন? জিয়াউর ইতিহাসের ভুল শোধরানোর একটি প্রক্রিয়া।
জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন কি না প্রশ্ন রেখে তিনি বলেন, আমরা বারবারই বলেছি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন পাকিস্তানের প্রতিনিধি হিসেবে, পাকিস্তানের চর হিসেবে। উনি তাঁর বহু কর্মকা- দিয়ে এটা প্রমাণ করেছেন।
প্রসঙ্গত, ২০০৩ সালে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হয়েছিল জিয়াউর রহমানকে। গত রোববার এ পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার।
ইআর





