ঢাকা-১০ আসনের উপনির্বাচনে মনোনয়নের জন্য দলীয় আবেদনপত্র সংগ্রহ করেছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

মঙ্গলবার বিকেলে শফিউল ইসলামের পক্ষে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান।

সিদ্দিকুর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নেত্রী মনোনয়ন দিলে আমরা জয় লাভ করে মুজিববর্ষের প্রথম উপহার দিতে চাই।

উল্লেখ্য, ঢাকা-১০ আসনের নির্বাচিত এমপি শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচন করায় উক্ত আসন থেকে পদত্যাগ করেন। যার ফলে আসনটি শূন্য ঘোষিত হয়। ইতিমধ্যে তাপস মেয়র নির্বাচিত হয়েছেন।