শনিবার (৩০ মে) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন সড়ক, উপসড়ক ও অলিগলিতে এ কর্মসূচি পরিচালনা করা হয়। কোরবানির পশুর চামড়া ও গোশত পরিবহনের ফলে সৃষ্ট রক্তের দাগযুক্ত স্থানগুলোতে ব্লিচিং পাউডার ছিটিয়ে জীবাণুনাশক কার্যক্রম পরিচালনা করেন দলের নেতাকর্মীরা।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা ইসহাক। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এলাকাবাসী পরিচ্ছন্নতা ও জনসেবামূলক এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ঈদ-পরবর্তী সময়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুগদা থানা পূর্বের থানা ও শুরা কর্মপরিষদের সদস্য মো. সোলাইমান, মো. শহীদুল ইসলাম, ডা. সানাউল্লাহ নুরীসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শুধু পরিচ্ছন্নতা নিশ্চিত করে না, বরং জনস্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এস