অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতের ভারপ্রাপ্ত আমির হিসাবে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব পেয়েছেন মাওলানা এটিএম মাসুম।


জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ এবং সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে গত ৯ অক্টোবর রাতে গ্রেফতারের পরিপ্রেক্ষিতে দলটির গঠনতন্ত্র মোতাবেক এ দায়িত্ব দেয়া হয় বলে আজ মঙ্গলবার সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে জামায়াতে ইসলামীর রুকনরা গোপন ভোটের মাধ্যমে ২০১৭-২০১৮-২০১৯ কার্যকালের জন্য মকবুল আহমাদকে আমির হিসেবে নির্বাচিত করেছিলেন।

তার আগে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীকে গ্রেফতারের পর প্রায় ৬ বছরেরও বেশি সময় ধরে তিনি দলটির ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করছিলেন।

এমবি