আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে জামায়াতের বিচার করা যায় না মর্মে সম্প্রতি আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি'র এক বক্তব্যের দ্বিমত পোষণ করে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, জামায়াতের বিচার হবে কিনা তা ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয়। এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে জামায়াতের বিচার হবে কিনা।

রোববার আইনজীবী সমিতির নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার শফিক এসব কথা বলেন।

তিনি বলেন,এটা ট্রাইব্যুলালের বিষয়। ট্রাইব্যুনালকে তাদের মত করে কাজ করতে দেওয়া উচিত। প্রসিকিউশন টিম আইন খতিয়ে দেখে এ ব্যাপারে সিদান্ত নিবে। বাহিরে থেকে এ ব্যাপারে বিতর্ক সৃষ্টিকরা উচিত নয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলে ছিলেন 'দল হিসেবে জামায়াতের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিচার করা যায় না'।
[b]ঢাকা, কেএ,১ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]