বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভয়ঙ্কর রকম অসুস্থ বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহমেদ।

মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এমাজউদ্দিন বলেন, আমি খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত কুশল ও সহমর্মিতা জানাতে এসেছিলাম। এসে দেখি খালেদা জিয়া ‘ভয়ঙ্কর রকম’অসুস্থ বোধ করছেন। তার শারীরিক অবস্থা খুব খারাপ। তাকে যেভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে তা এখনকার যামানায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ‘অচল’।

খালেদা জিয়ার সঙ্গে কোনো কর্মসূচির কথা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি তো রাজনীতি করি না। আমার সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। কর্মসূচির বিষয়ে তিনি তার রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

এসময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি রাশেদুল হাসান।

কেএইচ